| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রোজায় মক্কা-মদিনার তাপমাত্রা কেমন থাকবে?

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৬, ২০২৬ ইং | ১২:০৭:২৩:অপরাহ্ন  |  ৪৫৮৬৪২ বার পঠিত
রোজায় মক্কা-মদিনার তাপমাত্রা কেমন থাকবে?

স্টাফ রিপোর্টার: পবিত্র রমজান মাসে মক্কা ও মদিনা-র আবহাওয়া সাধারণের তুলনায় কিছুটা উষ্ণ ও শুষ্ক হতে পারে। সৌদি আরবের ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম) জানিয়েছে, মাসজুড়ে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও মোট বৃষ্টিপাত মৌসুমি গড়ের নিচে থাকার সম্ভাবনা বেশি।

এনসিএমের পূর্বাভাস অনুযায়ী, রমজানে মক্কায় গড় তাপমাত্রা সর্বোচ্চ প্রায় ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস এবং মদিনায় ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে, যা স্বাভাবিকের তুলনায় ১–১.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। সাধারণত রমজান মাসে মক্কায় গড় বৃষ্টিপাত ৪.২ মিলিমিটার এবং মদিনায় ৪.৩ মিলিমিটার হয়। তবে এইবার বৃষ্টি হালকা ও সীমিত মাত্রায় হবে বলে সংস্থাটি জানিয়েছে।

এনসিএমের বরাত দিয়ে জানানো হয়েছে, এই মৌসুমি পূর্বাভাস মূলত প্রস্তুতি ও পরিচালন সক্ষমতা জোরদার করার জন্য। বিশেষ করে পবিত্র দুই মসজিদে দর্শনার্থীদের সেবায় নিয়োজিত বিভিন্ন সংস্থার জন্য এটি সহায়ক হবে। এছাড়া সর্বশেষ আবহাওয়া তথ্য ও নিয়মিত জলবায়ু ব্রিফিং পাওয়ার জন্য জনসাধারণকে সংস্থাটির সরকারি চ্যানেল অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

সূত্র: সৌদি গেজেট


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪