| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দুই ভাইয়ের লড়াই

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৮, ২০২৬ ইং | ১৭:০১:৩৭:অপরাহ্ন  |  ৪৫৬৮৫৮ বার পঠিত
ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দুই ভাইয়ের লড়াই

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে দাপট অব্যাহত রেখেছে দক্ষিণ আফ্রিকা। নিয়মরক্ষার ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৪০ বল হাতে রেখে ৬ উইকেটে হারিয়ে গ্রুপপর্বে শতভাগ জয় নিয়ে সুপার এইটে উঠেছে প্রোটিয়ারা।

চার ম্যাচের চারটিতেই জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসে টগবগ করছে দক্ষিণ আফ্রিকা। আগামী ২২ ফেব্রুয়ারি সুপার এইটে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। তবে এই ম্যাচ শুধু দুই দলের লড়াই নয়। এটি হয়ে উঠছে দুই ভাইয়ের সম্মানযুদ্ধও।

দক্ষিণ আফ্রিকার পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক অলরাউন্ডার এলবি মর্কেল। আর ভারতের বোলিং কোচ তারই ছোট ভাই মরনে মর্কেল। ফলে সুপার এইটের এই হাইভোল্টেজ ম্যাচে মর্কেল পরিবারের দুই সদস্য থাকবেন দুই ভিন্ন শিবিরে।

প্রশ্ন উঠেছে দুই ছেলের এই লড়াইয়ে কাকে সমর্থন করবেন তাদের মা মারিয়ানা মর্কেল? এলবি মর্কেল জানিয়েছেন, মা শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকাকেই সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন।

মজার ছলে এলবি বলেন, আমাদের মধ্যে এখন খুব একটা কথা হচ্ছে না। আমার মনে হয়, আমাদের চেয়ে মা-ই বেশি দুশ্চিন্তায় আছে ভারত না দক্ষিণ আফ্রিকা, কাকে সমর্থন করবেন!

আসন্ন ম্যাচ নিয়ে এলবি আত্মবিশ্বাসী। তার ভাষায়, আমাদের দলে অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছে। ভারতের মাটিতে আইপিএল খেলার অভিজ্ঞতা তাদের রয়েছে, যা আমাদের বাড়তি সুবিধা দেবে। চাপ সামলে ভালো খেলার সামর্থ্য আমাদের আছে। তবে সুপার এইটে চাপ তো থাকবেই আশা করি আমরা সেটা সামলাতে পারব।

এবার দেখা যাক, সুপার এইটের মহারণে শেষ হাসি কার ভারত, না দক্ষিণ আফ্রিকা? আর মর্কেল পরিবারের ঘরে উঠবে কোন দলের জয়ধ্বনি!


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪