| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইফতারে ঘরেই তৈরি করুন পুষ্টিকর খেজুরের স্মুদি

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৯, ২০২৬ ইং | ১১:১৮:২২:পূর্বাহ্ন  |  ৪৪৫২১৯ বার পঠিত
ইফতারে ঘরেই তৈরি করুন পুষ্টিকর খেজুরের স্মুদি

রিপোর্টার্স২৪ ডেস্ক: সারাদিন রোজা রাখার পর ইফতারে এক গ্লাস ঠান্ডা ও পুষ্টিকর পানীয় যেন শরীর-মন দুটোকেই নতুন করে জাগিয়ে তোলে। অনেকেই তাড়াহুড়োয় বাইরে থেকে কেনা তাৎক্ষণিক শরবত পান করেন। মুহূর্তের স্বস্তি মিললেও সেগুলো সবসময় শরীরের জন্য উপকারী নাও হতে পারে। এর বদলে খুব সহজ উপায়ে ঘরেই তৈরি করা যায় স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু খেজুরের স্মুদি—যা একসঙ্গে দেবে শক্তি, পুষ্টি ও তৃপ্তি।

খেজুর প্রাকৃতিক শর্করা, আঁশ ও খনিজ উপাদানে ভরপুর। দুধ, কলা ও দইয়ের সঙ্গে মিলিয়ে তৈরি এই পানীয় ইফতারের জন্য হতে পারে আদর্শ পছন্দ।

তৈরি করতে যা লাগবে

খেজুর- ১০-১২টি

দুধ- ২ কাপ

পাকা কলা- ২টি

দই- ২ টেবিল চামচ

দারুচিনি গুঁড়া- ২ চা চামচ

মধু- ২ চা চামচ

বরফ- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

প্রথমে পরিষ্কার ও গরম পানিতে খেজুরগুলো ভিজিয়ে রেখে নরম করে নিন। এবার পানি থেকে তুলে তার সঙ্গে কলা টুকরা করে মেশান। এরপর ব্লেন্ডারে সবগুলো উপকরণ নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ভালোভাবে ব্লেন্ড করবেন যেন দানাদানা না থাকে। ব্লেন্ড হয়ে গেলে কাঁচের গ্লাসে ঢেলে পরিবেশন করবেন। উপরে বরফের টুকরা ছড়িয়ে দিন। এটি ইফতারের আগে আগে তৈরি করলে খেতে বেশি ভালোলাগবে। তৈরি করে বেশিক্ষণ রেখে দিলে স্বাদ পরিবর্তন হতে পারে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪