| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রমজানকে স্বাগত জানিয়ে শায়খ আহমাদুল্লাহর আবেগঘন বার্তা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৯, ২০২৬ ইং | ১৩:৫৫:০১:অপরাহ্ন  |  ৪৪০৬৫০ বার পঠিত
রমজানকে স্বাগত জানিয়ে শায়খ আহমাদুল্লাহর আবেগঘন বার্তা

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে বুধবার দিবাগত শেষরাত থেকে সিয়াম সাধনায় অংশ নেয় দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা।

পবিত্র এ মাসকে স্বাগত জানিয়ে বার্তা দিয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, নতুন চাঁদের রোশনিতে শুরু হলো মুমিন-জীবনের বহু আকাঙ্ক্ষিত মাস, পবিত্র মাহে রমজান। আহলান, সাহলান শাহরু রমজান।

তিনি আরও বলেন, আসুন, এই মাসের প্রতিটি মুহূর্তকে ইবাদতের জন্য ব্যয় করি। তাকওয়া ও কোরআনের আলোয় হৃদয়কে আলোকিত করি।

পোস্টের শেষাংশে তিনি মহান আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ যেন সবাইকে রমজানের গুরুত্ব অনুধাবন করে অধিক পরিমাণে আমল করার তওফিক দান করেন।

রমজানকে কেন্দ্র করে ইতোমধ্যে দেশজুড়ে ধর্মীয় আমেজ বিরাজ করছে। মসজিদগুলোতে তারাবির প্রস্তুতি, বাজারে ইফতার সামগ্রীর কেনাকাটা এবং পরিবারকেন্দ্রিক ইবাদত-পরিকল্পনায় ব্যস্ত সময় পার করছেন মুসল্লিরা।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪