| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অপরাজিত থেকে শীর্ষে, জিম্বাবুয়ে কলম্বোয় রুদ্ধশ্বাস জয়

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৯, ২০২৬ ইং | ২১:০০:৪৪:অপরাহ্ন  |  ৪৫৩৩৭৩ বার পঠিত
অপরাজিত থেকে শীর্ষে, জিম্বাবুয়ে কলম্বোয় রুদ্ধশ্বাস জয়

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দুর্দান্ত ছন্দ ধরে রেখে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে। বৃহস্পতিবার কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১৭৯ রানের লক্ষ্য শেষ ওভারে টপকে গিয়ে টুর্নামেন্টে অপরাজিত অবস্থান বজায় রাখে আফ্রিকার দলটি।

চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়ের দুই ওপেনার ব্রায়ান বেনেট ও তাদিওয়ানাশে মারুমানি দারুণ সূচনা করেন। উদ্বোধনী জুটিতে আসে ৬৯ রান। মারুমানি ৩৪ রানে বিদায় নিলেও বেনেট এক প্রান্ত আগলে রেখে ৬৩ রানের অপরাজিত ইনিংস খেলেন।

মাঝপথে রায়ান বার্ল ১২ বলে ২৩ রানের কার্যকর ক্যামিও খেলেন। এরপর অধিনায়ক সিকান্দার রাজা ২৬ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস (৪ ছক্কা ও ২ চার) খেলে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান। শেষ ওভারে ৮ রান প্রয়োজন হলে টনি মুনিওঙ্গা ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেন।

এর আগে টসে হেরে ব্যাটিং করতে নেমে শ্রীলঙ্কা ভালো সূচনা পায়। কুশল পেরেরা (২২) ও পাথুম নিশাঙ্কা পাওয়ার প্লেতে আগ্রাসী ব্যাটিং করেন। নিশাঙ্কা ৪১ বলে ৬২ রানের ইনিংস খেলেন। তবে মাঝপথে জিম্বাবুয়ের বোলাররা নিয়ন্ত্রিত বোলিংয়ে রানের গতি কমিয়ে দেন।

শেষদিকে পাভান রত্নানায়াকর ৪৪ রানের ওপর ভর করে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৭৮ রান তোলে শ্রীলঙ্কা। জিম্বাবুয়ের পক্ষে ব্লেসিং মুজারাবানি, ব্র্যাড ইভান্স ও গ্রায়েম ক্রিমার দুটি করে উইকেট নেন।

এই জয়ে গ্রুপ ‘বি’-তে চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে জিম্বাবুয়ে। সমান ম্যাচে শ্রীলঙ্কার সংগ্রহ ৬ পয়েন্ট। দুই দলই শেষ আট নিশ্চিত করেছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪