| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বকাপ ইস্যুতে আসিফ নজরুলকে মিথ্যাবাদী বললেন কোচ সালাউদ্দিন

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২০, ২০২৬ ইং | ১৬:৪৩:৩৮:অপরাহ্ন  |  ৪৩৮১৬৬ বার পঠিত
বিশ্বকাপ ইস্যুতে আসিফ নজরুলকে মিথ্যাবাদী বললেন কোচ সালাউদ্দিন

স্পোর্টস ডেস্ক: নিরাপত্তা শঙ্কার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত গিয়ে খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। ফলে বাংলাদেশ দলকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি। এ কারণে চলমান আসরে অংশ নেয়নি লাল-সবুজের প্রতিনিধিরা।

বিশ্বকাপ শুরুর আগে সদ্য সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, বাংলাদেশ দলের বিশ্বকাপ না খেলা সরকারের সিদ্ধান্ত। পরে তিনি বক্তব্য পরিবর্তন করে জানান, এটি সরকারের নয়; বরং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ক্রিকেটারদের সিদ্ধান্ত ছিল।

এবার এ বিষয়ে মুখ খুলেছেন বিসিবির সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং আসিফ নজরুলকে ‘মিথ্যুক’ বলে মন্তব্য করেন।

সালাউদ্দিন বলেন, উনি খাড়ার ওপর এমন মিথ্যা কথা বলবেন, আমি ভাবতেও পারছি না। আমি কীভাবে ছেলেদের সামনে মুখ দেখাবো? উনি একজন শিক্ষক মানুষ, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষক হয়ে এভাবে মিথ্যা বলবেন এটা আমরা মানতে পারছি না।

তিনি আরও বলেন, আমার দুইজন খেলোয়াড় কোমায় চলে গিয়েছিল। পাঁচ দিন কোথায় যেন হারিয়ে গিয়েছিল তারা। আমরা তাদের আবার টুর্নামেন্টে মাঠে ফিরিয়ে আনতে পেরেছি ওটাই আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য। একটা দলকে আপনি এক সেকেন্ডে নষ্ট করে দিয়েছেন।

এর আগে ১০ ফেব্রুয়ারি গণমাধ্যমে আসিফ নজরুল বলেছিলেন, কোনো অনুশোচনার প্রশ্নই আসে না। সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও খেলোয়াড়েরা। দেশের ক্রিকেট ও মানুষের নিরাপত্তার জন্য তারা এই ত্যাগ স্বীকার করেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪