| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাংবাদিককে কুপিয়ে জখম, অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২০, ২০২৬ ইং | ১৯:১৫:০৬:অপরাহ্ন  |  ৪৩৫৬৪৭ বার পঠিত
সাংবাদিককে কুপিয়ে জখম, অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় কাপুরিয়া সদরদী এলাকার হেলিপ্যাডের কাছে গাজীরভিটা মসজিদের সামনে সাংবাদিক সাইফুল্লাহ শামীমকে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে দুর্বৃত্তরা। এতে গুরুতর জখম হন তিনি। গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে এই হামলার শিকার হওয়া শামীম দৈনিক কালবেলার প্রতিনিধি বলে জানা গেছে।

এবার সাইফুল্লাহ শামীমের ওপর হামলার ঘটনায় অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিক ও সচেতন নাগরিকরা। তারা হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঈদগাহ মসজিদ সংলগ্ন সড়কে স্থানীয় সাংবাদিক ও সচেতন সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিকের ওপর এ ধরনের হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। তারা অবিলম্বে হামলার মূল হোতাকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের আঞ্চলিক সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক-প্রকাশক আজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ মুন্সী। এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা মানববন্ধনে অংশ নেন।

আহত সাংবাদিক সাইফুল্লাহ শামীম অভিযোগ করেন, স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি ও প্রভাব বিস্তার করে আসছিলেন। এ বিষয়ে তথ্য সংগ্রহ করায় তার ওপর হামলা চালানো হয়েছে বলে তিনি দাবি করেন।

মানববন্ধন শেষে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে স্মারকলিপি প্রদান করা হয়। ওসি মো. আব্দুল আলিম জানান, এ ঘটনায় অভিযুক্ত রামিম মুন্সির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে অশ্বাস দেন তিনি ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪