| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাকিবের কেস ফাইল যাচ্ছে সরকারের কাছে

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২১, ২০২৬ ইং | ১৭:০৩:০২:অপরাহ্ন  |  ৪২৯২৩২ বার পঠিত
সাকিবের কেস ফাইল যাচ্ছে সরকারের কাছে
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: জাতীয় ক্রিকেটার সাকিব আল হাসান-এর দেশে ফেরা ও জাতীয় দলে প্রত্যাবর্তন ঘিরে আলোচনার মধ্যেই তার বিরুদ্ধে থাকা মামলা সংক্রান্ত কাগজপত্র সরকারের কাছে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের আগ থেকেই দেশের বাইরে রয়েছেন সাকিব। সম্প্রতি তার জাতীয় দলে ফেরাকে ঘিরে জোর আলোচনা শুরু হয়। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির মহাসচিব মির্জা ফকর অতীতে সাকিবকে নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করায় বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ওঠে, আগামী ২৮ ফেব্রুয়ারি দেশে ফিরতে পারেন সাকিব। এতে পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে তার খেলার সম্ভাবনা তৈরি হয়। তবে এ গুঞ্জন নিজেই নাকচ করেন এই অলরাউন্ডার।

বিসিবি পরিচালক আসিফ আকবর জানিয়েছেন, সাকিবকে দেশে ফেরানোর প্রক্রিয়া থেমে নেই। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এক টকশোতে তিনি বলেন, সাকিবের সঙ্গে আমার নিয়মিত কথা হয়। সর্বশেষ আমেরিকায় গিয়েও তার সঙ্গে আলোচনা হয়েছে। সে খেলতে চায়। বোর্ড পরিচালকদের সম্মতিক্রমে আমরা তাকে জাতীয় দলে চাই।

সাকিবের বিরুদ্ধে থাকা মামলা ও আইনি জটিলতা প্রসঙ্গে আসিফ আকবর বলেন, এ বিষয়ে তার আইনজীবীরা বিসিবির সঙ্গে যোগাযোগ করেছেন। আমরা খুব দ্রুত, সম্ভবত রবি বা সোমবারের মধ্যে কেসের ফাইলগুলো সরকারের কাছে পাঠাব। এরপর বিষয়টি সরকারের বিবেচনায় থাকবে।

তিনি আরও জানান, ক্রীড়া প্রতিমন্ত্রীর মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে ফাইল হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে আশা করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪