| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাংবাদিক সালিম সামাদ আর নেই

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২২, ২০২৬ ইং | ১৫:০৮:৫৫:অপরাহ্ন  |  ৪২৫৫৪৮ বার পঠিত
সাংবাদিক সালিম সামাদ আর নেই

রিপোর্টার্স২৪ ডেস্ক: জ্যেষ্ঠ সাংবাদিক সালিম সামাদ আর নেই। আজ রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। 

আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) বেলা আড়াইটায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে সালিম সামাদের জানাজা অনুষ্ঠিত হবে।

সালিম সামাদ খ্যাতনামা ছিলেন তাঁর অনুসন্ধানী প্রতিবেদনের জন্য। সাহসী সাংবাদিকতার জন্য তিনি ১৯৯০ সালে অশোকা ফেলো নির্বাচিত হন। বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন ছাড়াও ভারতের আউটলুক, ইন্ডিয়া টুডে পত্রিকায় লিখেছেন তিনি।

পরিবেশ ও উন্নয়ন বিষয়ে সালিম সামাদ অনুসন্ধানী প্রতিবেদন এবং গবেষণার কাজও করেছেন। দেশ–বিদেশের একাধিক গণমাধ্যম, গবেষণাপ্রতিষ্ঠান ও মানবাধিকার প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর ফেসবুক পেজে দেওয়া তথ্য অনুযায়ী, সালিম সামাদের জন্ম ১৯৫২ সালের ১৩ নভেম্বর।

২০০২ সালে সালিম সামাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করে তৎকালীন সরকার। তাঁকে গ্রেপ্তার করে দীর্ঘ সময় কারাগারে রাখা হয়।

সালিম সামাদ সাম্প্রতিক সময়ে ঢাকা ট্রিবিউন, শুদ্ধস্বর, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স রিভিউসহ বিভিন্ন পত্রিকায় কলাম লিখতেন।

সালিম সামাদের সুহৃদ লেখক মহিউদ্দিন আহমদ তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘কারও মৃত্যুসংবাদ শুনতে এবং শোনাতে ভালো লাগে না। অথচ মৃত্যুই জীবনের একমাত্র সত্য।

‘শুক্রবার সকালে দেখতে গিয়েছিলাম। মনে হয়েছিল, শেষ সময়টুকু পার করছে। মিনিট পাঁচেক আগে খবর পেলাম, সে আর নেই।

‘সুহৃদ সালীম সামাদ আমাদের ছেড়ে চলে গেছে। তার মতো সাহসী সাংবাদিক আমার চোখে পড়েনি। তার আত্মার শান্তি হোক।’


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪