| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এএসএম-আরইউ-এর সভাপতি তাজমিনুর, সম্পাদক মারুফ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২২, ২০২৬ ইং | ২০:২৭:০৪:অপরাহ্ন  |  ৪২৩৩৮৬ বার পঠিত
এএসএম-আরইউ-এর সভাপতি তাজমিনুর, সম্পাদক মারুফ

রাবি প্রতিনিধি: আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি স্টুডেন্ট চ্যাপ্টার অব রাজশাহী বিশ্ববিদ্যালয় (এএসএম-আরইউ)-এর ২০২৬–২০২৭ কার্যবর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত আনুষ্ঠানিক সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতে এ কমিটি অনুমোদিত হয়।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নবগঠিত কমিটির নাম ঘোষণা করা হয়। এতে তাজমিনুর রহমানকে সভাপতি এবং মো. মারুফ হাসানকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।


৩৯ সদস্যবিশিষ্ট এ কার্যনির্বাহী কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন-

সহ-সভাপতি: আশিকুর রহমান

পাবলিক রিলেশনস অফিসার: মো. ইমরান হোসেন

কোষাধ্যক্ষ: মো. মেহেদী হাসান স্মরণ

সাংগঠনিক সম্পাদক: তালহা হোসাইন

যুগ্ম সাংগঠনিক সম্পাদক: জিসা মার্গারেট পালমা

যুগ্ম সম্পাদক: ফাতেমা ইসলাম রনি

ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি: তাসনিমা নওরিন সাদিকা

ডেপুটি ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি: সাম্য বিশ্বাস

দপ্তর সম্পাদক: মো. সোহানুর রহমান

ডেপুটি অফিস সেক্রেটারি: অসীম কুমার সরকার

আইটি সেক্রেটারি: তাহসিনুল হক রিসাত

জয়েন্ট আইটি সেক্রেটারি: মো. আব্দুন নুর ইফাজ

মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন সেক্রেটারি: সিয়াম

জয়েন্ট মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন সেক্রেটারি: কে এম মর্তুজা আহমেদ ও আশফাক মাহমুদ

প্রমোশন অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি: অনামিকা আক্তার মীম

পাবলিকেশন সেক্রেটারি: মেহেরুন্নেসা রিমি

শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক: বৃষ্টি তালুকদার


এছাড়াও ১৮ জন কার্যনির্বাহী সদস্য নিয়ে এক বছর মেয়াদের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, American Society for Microbiology বিশ্বের সর্ববৃহৎ লাইফ সায়েন্সভিত্তিক বিজ্ঞানী সংগঠনগুলোর একটি। এর স্টুডেন্ট চ্যাপ্টার হিসেবে এএসএম-আরইউ প্রতিষ্ঠালগ্ন থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজি বিষয়ক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ক্যারিয়ার কর্মশালা, শিক্ষার্থীদের জন্য বৈজ্ঞানিক প্রতিযোগিতা এবং কমিউনিটি-ভিত্তিক সচেতনতা কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে বৈজ্ঞানিক জ্ঞান ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪