| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান হলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৪, ২০২৬ ইং | ০১:৩৪:২১:পূর্বাহ্ন  |  ৪১৯৭১২ বার পঠিত
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান হলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান

স্টাফ রিপোর্টার: সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর সার্কিট হাউস রোডে অনুষ্ঠিত ট্রাস্টের ৩৯তম বোর্ড সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন তাকে দায়িত্ব প্রদান করেন।

সভায় মন্ত্রী সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল করার জন্য সুবিধাভোগীদের একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরির নির্দেশনা দেন। এছাড়া তিনি বলেন, বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী সাংবাদিকদের অবসর ভাতা প্রদানের বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি কোনো বৃহৎ সরকারি হাসপাতালে সাংবাদিকদের সুচিকিৎসা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের দেশের গুরুত্বপূর্ণ অর্জনের মূল শক্তি হিসেবে আখ্যায়িত করে বলেন, “সংবাদ মাধ্যম জনগণের আকাঙ্ক্ষা শক্তিশালী করতে এবং নৈতিক সমর্থন দিয়ে গণবিস্ফোরণে সহযোগিতা করে। ডাটাবেজই সংবাদ মাধ্যমের মূল শক্তি; ডাটার মাধ্যমে তৈরি হয় তথ্য। সাংবাদিকদের মাধ্যমে জনগণকে অবাধে তথ্য পৌঁছে দিতে হবে। তাই সাংবাদিকরা মন্ত্রণালয়ের কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে থাকবেন।”

সভায় ট্রাস্টের সদস্য সচিব ও ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ট্রাস্টের কার্যক্রম, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। তিনি ট্রাস্টের আর্থিক সংকট দূর করতে ব্যাংকে জমাকৃত অর্থ শুল্কমুক্ত করার ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। এছাড়া তিনি জনবল নিয়োগ, যানবাহন সুবিধা ও নিজস্ব ভবন নির্মাণসহ বিভিন্ন বিষয়ে মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।

সভা শেষে তথ্য ভবনের অডিটোরিয়ামে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ৪০২ জন মেধাবী সাংবাদিক পরিবারের সন্তানদের মধ্যে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান উপস্থিত ছিলেন। এছাড়া ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সচিব মাহবুবা ফারজানা, প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফসহ অন্যান্য ট্রাস্ট সদস্যরা উপস্থিত ছিলেন। 

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪