স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দাবি করেছেন, ক্রিকেটার সাকিব আল হাসান–এর ভক্তরা দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে গিয়ে ‘মব’ তৈরি করে অভিযোগ দাখিল করেছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শ্যামপুরে এনসিপির ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আসিফ মাহমুদ বলেন, সাকিব আল হাসানকে খেলতে না দেওয়ার প্রতিবাদে তার সমর্থকেরা দুদকে জড়ো হয়ে পরিস্থিতি সৃষ্টি করেন। খেলতে না দেওয়া যদি অপরাধ হয়, তাহলে আমি অপরাধী, এভাবেই নিজের অবস্থান তুলে ধরেন তিনি।
এর আগে ইফতার মাহফিলে দেওয়া বক্তব্যে এনসিপির মুখপাত্র বলেন, নাগরিক সমস্যার সমাধানের মধ্য দিয়ে নতুন ধারার রাজনীতি গড়ে তুলতে চায় দলটি। তিনি জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নিয়মিত গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ওয়ার্ডভিত্তিক সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে কাজ করার আশাবাদও ব্যক্ত করেন তিনি।
এদিকে, দুদক সূত্র জানায়, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ২০ থেকে ৩০ জনের একটি দল সাকিব আল হাসানের পক্ষে স্লোগান দিতে দিতে দুদক কার্যালয়ে প্রবেশ করে এবং অভিযোগ জমা দেয়। অভিযোগটি সাবেক এক আসিফ মাহমুদের বিরুদ্ধে দাখিল করা হয়েছে বলে জানা গেছে।ইফতার মাহফিলে এনসিপির কেন্দ্রীয় ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/এসসি