| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিদ্ধিরগঞ্জের হত্যা মামলায় আইভী ‘শোন অ্যারেস্ট’

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৮, ২০২৬ ইং | ০১:৩১:৩২:পূর্বাহ্ন  |  ৫০২৯৩৮ বার পঠিত
সিদ্ধিরগঞ্জের হত্যা মামলায় আইভী ‘শোন অ্যারেস্ট’

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জ থানার একটি হত্যা মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখিয়েছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সহিংসতায় ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মন্ডল নিহতের ঘটনায় দায়ের করা মামলায় আদালতের মাধ্যমে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী। তিনি জানান, সিদ্ধিরগঞ্জ থানার মামলা নম্বর ৪১-এ আইভীকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। বর্তমানে তিনি কারাগারে থাকায় আদালতের নির্দেশক্রমে এ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

এর আগে ফতুল্লা থানায় দায়ের করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা ও পারভেজ হত্যা মামলায় এবং সদর মডেল থানায় হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় জামিন পান সেলিনা হায়াৎ আইভী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৩০ জুন কৃষক ওয়াজেদ আলী বাদী হয়ে ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মন্ডলকে পুড়িয়ে হত্যার অভিযোগে মামলা করেন। অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার ঘটনায় আগুনে পুড়ে সেলিম মন্ডল নিহত হন। মামলাটি তদন্ত করছেন সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাছুম বিল্লাহ। তদন্তে আইভীর সম্পৃক্ততার অভিযোগ ওঠায় তাকে শোন অ্যারেস্ট দেখানোর আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

পুলিশ জানায়, ২০২৪ সালের ২০ জুলাই চিটাগাং রোড এলাকার ইব্রাহিম খলিল শপিং কমপ্লেক্স ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় ডাচ-বাংলা ব্যাংকের শিমরাইল শাখায় ইন্টেরিয়র ডেকোরেশনের কাজে নিয়োজিত সেলিম মন্ডলসহ তিন শ্রমিক আগুনে পুড়ে মারা যান।

উল্লেখ্য, গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে হাইকোর্ট পাঁচ মামলায় তাকে জামিন দিলেও আপিল বিভাগে তা স্থগিত হয়। পরে ফতুল্লা ও সদর থানার আরও কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশ জানিয়েছে, সংশ্লিষ্ট হত্যা মামলার তদন্ত চলমান রয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪