স্টাফ রিপোর্টার: মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানিয়েছেন, দল যদি তাকে মনোনয়ন দেয়, তবে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেবেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে প্রশাসক আব্দুস সালাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন। সামাজিক মাধ্যমে যা লিখেছেন তা তার ব্যক্তিগত অভিপ্রায়, বলে উল্লেখ করেছেন প্রতিমন্ত্রী।
এসময় তিনি বলেন, ঢাকার সমস্যা নিরসন নিয়ে প্রশাসকের সঙ্গে ফলপ্রসূ আলাপ আলোচনা হয়েছে। বিশেষ করে বর্ষার আগে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ এবং জলাবদ্ধতা নিরসনের কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। ঢাকার সংসদ সদস্যরা প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশে দ্রুত নাগরিক সেবা পৌঁছে দিতে কাজ করছেন।
নির্বাচনের প্রসঙ্গ টেনে ইশরাক হোসেন অভিযোগ করেছেন, ঢাকা-৬ আসনে জামায়াতের প্রার্থী অস্বাভাবিকভাবে ভোট পেয়েছে, যা কল্পনার বাইরে। তিনি দাবি করেন, ভোটার তালিকা তদন্ত করে দেখা উচিত এই ভোটাররা কারা এবং কোথা থেকে এসেছে।
এছাড়া তিনি অভিযোগ করেছেন, ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনে বিএনপির প্রার্থীদের পরিকল্পিতভাবে হারানোর ক্ষেত্রে ইন্টেরিম সরকারের কিছু সদস্য সহযোগিতা করেছেন।
রিপোর্টার্স২৪/ঝুম