| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিমানবন্দর কমলাপুর রুটে ছিনতাই চক্রের মূলহোতা ইয়াসিন গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মে ০৪, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২২৫৭৫১৫ বার পঠিত
বিমানবন্দর কমলাপুর রুটে ছিনতাই চক্রের মূলহোতা ইয়াসিন গ্রেপ্তার
ছবির ক্যাপশন: বিমানবন্দর কমলাপুর রুটে ছিনতাই চক্রের মূলহোতা ইয়াসিন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ঢাকা রেলওয়ে পুলিশের বিশেষ অভিযানে বিমানবন্দর-কমলাপুর রুটের ছিনতাই চক্রের মূলহোতা ইয়াসিনসহ (৩৪) তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও একটি ছিনতাইয়ে ব্যবহৃত ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে।

রোববার  ঢাকা রেলওয়ে জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার বিকেল ৫টার দিকে ‘এগারো সিন্দুর গোধূলি’ ট্রেনে বিমানবন্দর থেকে কমলাপুরে যাওয়ার পথে একাধিক যাত্রী ছিনতাইয়ের শিকার হন। দুর্বৃত্তরা তাদের ভয়-ভীতি দেখিয়ে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

ঘটনার পরপরই ঢাকা রেলওয়ে পুলিশের একটি বিশেষ টিম অভিযানে নামে। অভিযানে গভীর রাতে প্রধান আসামি ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী মো. হৃদয় (২০), মো. হৃদয় (২৫) ও মো. ফাহিমকে গ্রেপ্তার করা হয়।

রেলওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন।

রিপোর্টার্স২৪/নাইম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪