| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তরুন ভোটাররা এগিয়ে আসলে কুরআনের সমাজ প্রতিষ্ঠা হবেই : অধ্যক্ষ শাহাবুদ্দিন

reporter
  • আপডেট টাইম: জুন ১০, ২০২৫ ইং | ১৩:২৫:২০:অপরাহ্ন  |  ১৬৯৯১৯৪ বার পঠিত
তরুন ভোটাররা এগিয়ে আসলে কুরআনের সমাজ প্রতিষ্ঠা হবেই : অধ্যক্ষ শাহাবুদ্দিন
ছবির ক্যাপশন: তরুন ভোটাররা এগিয়ে আসলে কুরআনের সমাজ প্রতিষ্ঠা হবেই : অধ্যক্ষ শাহাবুদ্দিন

বগুড়া প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন, সাড়ে ১৫ বছর জালিমের যাতাকলে অতিষ্ঠ হয়েছি, আন্দোলন করেছি, ফ্যাসিবাদীদের আমরা বিদায় করতে পারিনি। তরুণ যুবকরাই সফল হয়েছে। যুবক তরুণরা লড়াই সংগ্রাম করে ফাসিস্ট আওয়ামী সরকার কে ক্ষমতা থেকে বিদায় করেছে। তরুন ভোটাররা কুরআনের পক্ষে এগিয়ে আসলেই কুরআনের সমাজ প্রতিষ্ঠা হবে। 

মঙ্গলবার (১০ জুন) সকালে সারিয়াকান্দি নির্বাচনী এলাকায় দিনভর মোটর সাইকেল শোভাযাত্রা ও গণসংযোগের উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

অধ্যক্ষ শাহাবুদ্দিন আরো বলেন, সাড়ে ১৫ বছর যারা জাতির উপর জুলুম করেছে আর প্রতিবেশী একটি দেশে বসে প্রিয় বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এবারের ভোটে যদি কোন কালো শক্তি হাত দিতে আসে তাহলে জুলাইতে যেভাবে কালো শক্তিদের বিতাড়িত করা হয়েছে সেইভাবে এখনও মোকাবিলা করতে হবে। এবারের ভোটের লড়াই যুবকদের নেতৃত্বে হবে। 

সারিয়াকান্দি উপজেলা আমীর ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি এনামুল হক চন্দনীর পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ, তোফাজ্জল হোসেন, কাজী জহুরুল হক, সোনাতলা আমীর ফজলুল করিম, সেক্রেটারী রবিউল ইসলাম প্রমুখ।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪