| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় গার্মেন্টস মালিককে কুপিয়ে জখম করে ১৮ লাখ টাকা ছিনতাই

reporter
  • আপডেট টাইম: জুন ১০, ২০২৫ ইং | ১৩:৩৯:২৯:অপরাহ্ন  |  ১৬৯৯৪৬৬ বার পঠিত
ভাঙ্গায় গার্মেন্টস মালিককে কুপিয়ে জখম করে ১৮ লাখ টাকা ছিনতাই
ছবির ক্যাপশন: ভাঙ্গায় গার্মেন্টস মালিককে কুপিয়ে জখম করে ১৮ লাখ টাকা ছিনতাই

উপজেলা প্রতিনিধি : ফরিদপুর জেলার ভাঙ্গা বাজারের মোহনা গার্মেন্টস মালিককে সোমবার (৯ জুন) রাতের আঁধারে তার গ্রামের বাড়ি ভাঙ্গা ও মুকসুদপুর উপজেলার সীমান্তবর্তী বাহারা এলাকায় দূর্বৃত্তকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে নগদ ১৮ লাখ টাকা ছিনতাই ও তার ব্যবহারকৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। 

গুরুতর আহত ব্যবসায়ীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় আঘাত এবং দুই পায়ের রগ বিচ্ছিন্নসহ শরীরের বিভিন্ন জায়গায় জখম করা হয়েছে বলে স্বজনরা জানায়।

স্থানীয় সূত্র ও স্বজনরা জানান, মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বাহারা মঞ্জুর মোরশেদ যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্বজনদের সাথে দেখা করার পর বাহারা গ্রাম থেকে সোমবার রাত নয়টার দিকে মোটরসাইকেল করে ভাঙ্গার বাসায় ফেরার সময় পথিমধ্যে পাকা সড়কে এসে পৌঁছালে দুর্বৃত্তকারীরা তার উপরে হামলা চালায়। হামলাকারী নির্মমভাবে কুপিয়ে গুরুতর জখম করে নিশ্চিত মৃত্যু ভেবে  দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এসময় প্রতিবেশীরা রাতের আঁধারে চিৎকার শুনে মনজুর মোরশেদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। 

ভাঙ্গা বাজারের মোহনা গার্মেন্টসের সহকারী আবুল বাশার জানান, রাজনৈতিক প্রতিহীংসার সূত্রতায় তার মালিকের উপরে চিহ্নিত দুর্বৃত্তরা পরিকল্পিত হামলা চালানোর পাশাপাশি তাকে কুপিয়ে জখম করে নগদ টাকা ছিনিয়ে নিয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।

এই রিপোর্ট লেখা পর্যন্ত সংশ্লিষ্ট  থানায় কোন অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি বলে মুকসুদপুর পুলিশ জানায়।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪