| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সামিতের অভিষেক, শুরুর একাদশে নেই জামাল

reporter
  • আপডেট টাইম: জুন ১০, ২০২৫ ইং | ১৩:৪৫:৫৩:অপরাহ্ন  |  ১৭২৯৬৭৪ বার পঠিত
সামিতের অভিষেক, শুরুর একাদশে নেই জামাল
ছবির ক্যাপশন: সামিতের অভিষেক, শুরুর একাদশে নেই জামাল

সিনিয়র রিপোর্টার : সিঙ্গাপুরের মুখোমুখি বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে লাল-সবুজের জার্সিতে অভিষেক হচ্ছে সামিত সোমের। অন্যদিকে, এই ম্যাচেও একাদশে স্থান পাননি জামাল ভূঁইয়া।

এএফসি বাছাই পর্বের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষেও জামালকে খেলাননি কোচ হাভিয়ের কাবরেরা। বেঞ্চে বসেই কাটাতে হয়েছে জামালকে। 

গোলরক্ষক পজিশনে মিতুল মারমাই রয়েছেন। রক্ষণের দায়িত্বে তপু বর্মণ ও তারিক কাজী। তাদের সঙ্গ দেবেন শাকিল আহাদ তপু ও সাদ উদ্দিন। মিডফিল্ডে মূল আকর্ষণ হামজা চৌধুরী। তার সঙ্গে আরেক ডিফেন্সিভ মিডফিল্ডার মোঃ হৃদয়। সামিত সোম ও কাজেম শাহ রয়েছেন আক্রমণভাগে। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা রাকিব ও ফাহামিদুলের ওপর আস্থা রেখেছেন প্রথম একাদশে। 

এর আগে ৪ জুন ভুটানের বিপক্ষে খেলা একাদশ থেকে তিন জন পরিবর্তন করেছেন কোচ ক্যাবরেরা। সেই ম্যাচে ডিফেন্ডার তাজ ও দুই মিডফিল্ডার জামাল ও সোহেল রানা নেই। তাদের পরিবর্তে জায়গা পেয়েছেন ডিফেন্ডার শাকিল আহাদ তপু ও দুই মিডফিল্ডার সামিত সোম ও হৃদয়। 



ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪