| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংবিধানের কথা বললে হাসিনাকে প্রধানমন্ত্রী মানতে হবে: নাহিদ ইসলাম

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৩, ২০২৬ ইং | ২১:৫৭:২১:অপরাহ্ন  |  ৪৮০১৮৫ বার পঠিত
সংবিধানের কথা বললে হাসিনাকে প্রধানমন্ত্রী মানতে হবে: নাহিদ ইসলাম

কুমিল্লা প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্বায়ক এবং সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, যদি পুরোনো সংবিধানের কথা বলা হয়, তাহলে হাসিনাকেই এখন প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে হবে। আপনারা কি সেটা মেনে নেবেন?

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে কুমিল্লা নগরীর মোগলটুলী এলাকায় আয়োজিত এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আপনারা যদি সংবিধানের দোহাই দেন, তাহলে সংবিধান অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার হয়নি। প্রধান বিচারপতি হয়নি। তারেক রহমানের সরকারও সংবিধান অনুযায়ী হয়নি। গণভোট, বিচার, সংস্কার বাস্তবায়ন করতে হবে। শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে। আপনারা অযথা পানি ঘোলা করবেন না।

তিনি বলেন, আমরা ‘হ্যাঁ’ ভোট দিয়ে গণভোটকে জয়যুক্ত করেছি। কিন্তু এখন সেই গণরায়কে আদালতে নেওয়া হচ্ছে। গণভোটের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে আদালতে। আমরা এটি মানব না।

নাহিদ ইসলাম বলেন, যদি জনগণের রায়কে আদালতে নিয়ে যাওয়া হয়, তাহলে আমাদেরও রাজপথে যেতে হবে। আমরা জুলাইয়ের মতো ‘হাইকোর্ট না রাজপথ’ স্লোগান দিতে চাই না। আমাদের সে অবস্থায় যেতে বাধ্য করবেন না।

গণভোটের মাধ্যমে জনগণ সংস্কারের পক্ষে মত দিয়েছে, তা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে নাহিদ বলেন, গণরায় অনুযায়ী সব সংস্কার বাস্তবায়ন করতে হবে। জনগণের রায়কে আদালতে নিয়ে আদালতকেও প্রশ্নবিদ্ধ করবেন না।

অনুষ্ঠানে গণভোট-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। ইফতার মাহফিলে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪