| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্রিটেনের সর্বদলীয় এমপি এবং মেনজিস এভিয়েশন নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে ড. ইউনূসের বৈঠক

reporter
  • আপডেট টাইম: জুন ১০, ২০২৫ ইং | ১৬:৩২:৫০:অপরাহ্ন  |  ১৭৩০২১০ বার পঠিত
ব্রিটেনের সর্বদলীয় এমপি এবং মেনজিস এভিয়েশন নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে ড. ইউনূসের বৈঠক
ছবির ক্যাপশন: মঙ্গলবার সেন্ট্রাল লন্ডনের পার্ক লেনের দ্য ডচেস্টাটার হোটেলে ‘অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ’-এর ব্যানারে ব্রিটিশ এমপিরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

রিপোর্টার্স ডেস্ক : যুক্তরাজ্যে সফররত প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির বেশ কয়েকজন সংসদ সদস্য।

মঙ্গলবার সেন্ট্রাল লন্ডনের পার্ক লেনের দ্য ডচেস্টাটার হোটেলে ‘অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ’-এর ব্যানারে ব্রিটিশ এমপিরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

ব্রিটিশ এমপিদের দলটিতে রূপা হকসহ প্রায় ২০ জন এমপি উপস্থিত ছিলেন বলে জানা গেছে। 

এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরআগে স্কটল্যান্ডভিত্তিক মেনজিস এভিয়েশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চার্লস ওয়াইলির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১০ জুন) লন্ডনে প্রধান উপদেষ্টার হোটেলে তাদের সাক্ষাৎ হয়। এ সময়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১০ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে লন্ডন হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইট।

সফরকালে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’।

এ ছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। তিনি যুক্তরাজ্যের নীতিগবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত এক সংলাপে অংশ নেবেন।

প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র জানায়, তার এই সফরে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্যের সমর্থনের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। এর পাশাপাশি পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টিতে প্রাধান্য দেবে বাংলাদেশ।

আগামী ১৪ জুন প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

এ ছাড়া লন্ডনে আগামী ১৩ জুন (শুক্রবার) ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একটি আনুষ্ঠানিক বৈঠক করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪