| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এনসিপি ছাড়লেন আরও ৭ নেতা, নেপথ্যে যে কারণ

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৬, ২০২৬ ইং | ১৩:৫৫:১৩:অপরাহ্ন  |  ৪৭৩৯৬৫ বার পঠিত
এনসিপি ছাড়লেন আরও ৭ নেতা, নেপথ্যে যে কারণ

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনের সিদ্ধান্তকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে রাঙামাটি জেলা কমিটির আরও সাতজন শীর্ষ নেতা পদত্যাগ করেছেন। বিষয়টি প্রকাশ্যে আসে বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে, যখন সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পদত্যাগপত্র ছড়িয়ে পড়ে।

পদত্যাগ করা নেতারা হলেন: যুগ্ম সদস্যসচিব উজ্জ্বল চাকমা, সংগঠনিক সম্পাদক দিবাকর চাকমা, মিশন চাকমা,সহ-সাংগঠনিক সম্পাদক ঊষাপ্রু মারমা, দপ্তর সম্পাদক প্রণয় বিকাশ চাকমা, সদস্য বিনয় চাকমা, সদস্য সুলেখা চাকমা

পদত্যাগপত্রে তারা উল্লেখ করেছেন, ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের চেতনা থেকে সরে এসে এনসিপি তার স্বতন্ত্র আদর্শ ত্যাগ করে একটি বৃহৎ রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠন করেছে। তাদের মতে, এই আদর্শকে লালন করা এখন সম্ভব নয়।

উজ্জ্বল চাকমা ফেসবুকে শেয়ার করা পদত্যাগপত্রে লিখেছেন, “অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এনসিপি দলে যোগ দিয়েছিলাম। জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে এনসিপি আদর্শ এক সময় আমার কাছে বহুমাত্রিক ও বহুত্ববাদী দল মনে হয়েছিল। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বৃহৎ দলের সঙ্গে জোট গঠন করে এনসিপি তার স্বতন্ত্র আদর্শ থেকে সরে আসে। এ অবস্থায় আমার পক্ষে সেই আদর্শকে লালন করা সম্ভব হচ্ছে না। অতএব, আজ থেকে এনসিপির সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিদায় নিলাম এবং পদত্যাগ করলাম।”

এ বিষয়ে জানতে চাইলে এনসিপি রাঙামাটি জেলা কমিটির আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমা বলেন, “আমার জেলা কমিটির অনেক নেতা পদত্যাগ করেছেন বলে শুনেছি। তবে এখনও আমার কাছে কোনও লিখিত আবেদন আসে নি। গণহারে পদত্যাগের কারণ আমরা সাংগঠনিকভাবে খতিয়ে দেখব।”

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের হয়ে নির্বাচন করেছে। এই সিদ্ধান্তের কারণে নির্বাচনের আগে ডা. তাসনিম জারা, সামান্থা শারমিনসহ কয়েকজন নেতা পদত্যাগ করেছিল।

এই পদত্যাগে স্পষ্ট হচ্ছে, এনসিপির রাঙামাটির শীর্ষ নেতৃত্বের মধ্যে জোট নিয়ে বিরোধ গভীর এবং দলের স্বতন্ত্র আদর্শ বজায় রাখার জন্য অনেক নেতা এবার দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪