| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’-এর আংশিক কমিটি ঘোষণা

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৭, ২০২৬ ইং | ০১:২৮:০৪:পূর্বাহ্ন  |  ৪৮০৭২৬ বার পঠিত
নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’-এর আংশিক কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার: জুলাই বিপ্লবের চেতনা ও ছাত্র-জনতার হারানো স্বপ্ন পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম অলটারনেটিভস-এর ১৭ সদস্যবিশিষ্ট ন্যাশনাল অর্গানাইজিং কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) সাবেক উপদেষ্টা মাহফুজ আলম এবং সাবেক জাতীয় নাগরিক পার্টি নেত্রী ডা. তাজনুভা জাবীন প্রধানের নেতৃত্বে আংশিক এ কমিটি গঠন করা হয়। নিজেদের ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন মাহফুজ আলম ও ডা. তাজনুভা জাবীন।

কমিটির অন্য সদস্যরা হলেন— আহমদ ইবনে আরিফ (অনি), ইমন সৈয়দ, ইমরান আহমেদ, জাহিন ফারুক আমিন, তানভীর চৌধুরী, দুর্জয় দাশ গুপ্ত, ফরহাদুল আলম সবুজ, মায়িদা তানহা বিদুষী, মুতাসিম বিল্লাহ, মনিরুজ্জামান, মো. রায়হানুর রহমান (রাবি), মোহাম্মদ এরফানুল হক, সাজ্জাদ হোসেন শহীদুল্লাহ, শেখ ফরিদ এবং হাসান আলী।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তরুণদের সক্রিয় অংশগ্রহণ এবং নতুন রাজনৈতিক চিন্তার বিকাশ অত্যন্ত জরুরি। তাদের মতে, দেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় ছাত্র-জনতার আশা ও স্বপ্ন অনেকাংশে ম্লান হয়ে পড়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় জুলাইয়ের আন্দোলনের চেতনা ও ছাত্র-জনতার হারানো স্বপ্ন পুনরুদ্ধারই এই কমিটির অন্যতম লক্ষ্য।

নতুন কমিটি দেশের বিভিন্ন জেলায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি ছাত্র, শ্রমিক, কৃষক ও সাধারণ জনগণের সঙ্গে সংলাপ ও যোগাযোগের মাধ্যমে সংগঠন গড়ে তোলার কাজ করবে। ভবিষ্যতে দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় এই কমিটিই মূল নেতৃত্ব দেবে বলে জানানো হয়েছে।

কমিটির সভাপতি মাহফুজ আলম বলেন, তরুণদের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ গঠনে সক্রিয় ভূমিকা রাখাই ‘অলটারনেটিভস’-এর লক্ষ্য। নতুন চিন্তা ও দৃষ্টিভঙ্গির মাধ্যমে সমাজের বিভিন্ন শ্রেণিকে একত্রিত করে শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তোলার কথাও জানান তিনি।

কমিটির সূত্র জানায়, আগামী কয়েক মাসে দেশের বিভিন্ন জেলায় সফর ও জনসংযোগ কর্মসূচির মাধ্যমে স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত একটি আলোচনা সভার মাধ্যমে ‘অলটারনেটিভস’-এর যাত্রা শুরু হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪