| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা: ডা. জোবাইদা রহমান

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৮, ২০২৬ ইং | ১৩:৩৩:১৮:অপরাহ্ন  |  ৪৪৮৮৫৪ বার পঠিত
খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা: ডা. জোবাইদা রহমান

রিপোর্টার্স২৪ ডেস্ক: আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-কে সাহস ও অদম্যতার অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন ডা. জোবাইদা রহমান।

রোববার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডা. জোবাইদা রহমান বলেন, শত অত্যাচার ও প্রতিকূলতার মাঝেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন অদম্য ও অবিচল। তিনি আমাদের জন্য সাহসের অনুপ্রেরণা। আমরা বিশ্বাস করি, নারী এগিয়ে গেলেই একটি জাতি প্রকৃত অর্থে এগিয়ে যায়।

তিনি আরও বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রতিটি নারী পূর্ণ নিরাপত্তা পাবেন। এবারের নারী দিবস হোক সাম্যতা, ন্যায্যতা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার এক বলিষ্ঠ অঙ্গীকার।

অনুষ্ঠানে বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া-সহ ছয় নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা দেওয়া হয়। খালেদা জিয়ার পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান।

এছাড়া বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আরও পাঁচজন নারীকে সম্মাননা দেওয়া হয়। তারা হলেন- 

‘অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’: নুরুন নাহার আক্তার

‘শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’: মোছা. ববিতা খাতুন

‘সফল জননী নারী’: নুরবানু কবীর

‘নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী’: মোছা. শমলা বেগম

‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী’: মোছা. আফরোজা ইয়াসমিন

প্রতিটি নারীকে নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদান ও অদম্য মনোবলের জন্য সম্মাননা দেওয়া হয়েছে। আয়োজকদের মতে, এ ধরনের স্বীকৃতি দেশের নারীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে অংশগ্রহণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪