| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ম্যাডলিন জাহাজ দখল করে ইসরায়েল বিশ্বকে লজ্জায় ফেলেছে : রাষ্ট্রদূত

reporter
  • আপডেট টাইম: জুন ১১, ২০২৫ ইং | ১১:১৫:৪২:পূর্বাহ্ন  |  ১৭২৭৭৪৭ বার পঠিত
ম্যাডলিন জাহাজ দখল করে ইসরায়েল   বিশ্বকে লজ্জায় ফেলেছে : রাষ্ট্রদূত

সিনিয়র রিপোর্টার : আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) পরিচালিত ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ দখলে নিয়েছে ইসরায়েল। জাহাজে ১২ জন মানবাধিকারকর্মী আছেন। দেশটির এমন কর্মকাণ্ড বিশ্বকে লজ্জায় ফেলেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদান। বুধবার (১১ জুন) এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি। 

বিবৃতিতে তিনি আরও বলেন, যারা মানবতা, বেসামরিক নাগরিক এবং শিশুদের বিরুদ্ধে চলমান ভয়াবহ যুদ্ধে কোনো সাড়া দিতে ব্যর্থ হয়েছেন, তারা এখন ম্যাডলিনকে কেন্দ্র করে বিব্রতবোধ করছেন। গাজা ও এর জনগণের পাশে দাঁড়িয়ে ম্যাডলিন কেবল একটি ত্রাণ মিশন নয়। সংহতি আন্দোলনের সূচনা, যা শেষ হবে না।

উল্লেখ্য, গত ১ জুন ইতালির সিসিলির কাতানিয়া শহর থেকে ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন ফিলিস্তিনিদের জন্য ত্রাণ নিয়ে রওনা করে। জাহাজের মধ্য রয়েছে চিকিৎসার সরঞ্জাম, ময়দা, চাল, শিশুদের দুধ (বেবি ফর্মুলা), ডায়াপার, নারীদের স্যানিটারি পণ্য, পানি বিশুদ্ধকরণ কিট, ক্রাচ ও শিশুদের কৃত্রিম অঙ্গ। ৯ জুন রাতে জাহাজটি দখলে নেয় ইসরায়েল। 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪