| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদে সংবাদপত্রে ৫ দিনের ছুটি দাবি

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৮, ২০২৬ ইং | ১৮:২৯:১৩:অপরাহ্ন  |  ৩৩৪০৯০ বার পঠিত
ঈদে সংবাদপত্রে ৫ দিনের ছুটি দাবি

স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্রে টানা ৫ দিনের ছুটি ঘোষণার দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। রোববার (৮ মার্চ) এক যৌথ বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে এই দাবি জানানো হয়।

ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এই বিবৃতিতে স্বাক্ষর করেন।

বিবৃতিতে নেতারা বলেন, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ দেশে ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এবার ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত একটানা সাতদিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

তারা বলেন, সরকারি চাকরিজীবীরা যেখানে ৭ দিনের ছুটি পাচ্ছেন, সেখানে সংবাদপত্রে মাত্র ৩ দিনের ছুটি দেওয়া বৈষম্যমূলক। এছাড়া ঈদের সময় সাধারণত হকাররা পত্রিকা বিক্রি করেন না। তাই আসন্ন ঈদুল ফিতরে সংবাদপত্র ৫ দিন বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে নেতারা আরও উল্লেখ করেন, গত ঈদুল আজহায় ডিআরইউর দাবির পরিপ্রেক্ষিতে সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবারও একই সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তারা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪