| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াত নেতা তাহেরের আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৯, ২০২৬ ইং | ১৩:০৩:২১:অপরাহ্ন  |  ৪৪৩৮৬৫ বার পঠিত
জামায়াত নেতা তাহেরের আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ

রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগের মামলার প্রেক্ষিতে হাইকোর্ট কুমিল্লা-১১ আসনের জয়ী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিট এবং অন্যান্য নির্বাচনি সরঞ্জামাদি নির্বাচন কমিশনের (ইসি) হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন।

সোমবার (৯ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। মামলাটি শুনানির জন্য গ্রহণ করা হয়েছে। কুমিল্লা-১১ আসনের প্রার্থী মো. কামরুল হুদা কারচুপির অভিযোগে হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করেন।

এর পাশাপাশি হাইকোর্ট ময়মনসিংহ-২ এবং সিরাজগঞ্জ-৪ আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিট ও নির্বাচনি সরঞ্জামাদি ইসির হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। ময়মনসিংহ-২ আসনের মোতাহের হোসেন তালুকদার এবং সিরাজগঞ্জ-৪ আসনের এম. আকবর আলীও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেছিলেন।

গত ২৬ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ২০-এর অধিক প্রার্থী হাইকোর্টে আবেদন করেন। শুনানির জন্য আবেদনগুলো গ্রহণ করে হাইকোর্ট সংশ্লিষ্ট আসনের ব্যালট ও প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দেয়।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে ‘নির্বাচনী’ আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪