| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই গণ-অভ্যুত্থানই সরকারের বৈধতার ভিত্তি: নাহিদ ইসলাম

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৯, ২০২৬ ইং | ২২:১১:৫১:অপরাহ্ন  |  ৪৪৩৩০৬ বার পঠিত
জুলাই গণ-অভ্যুত্থানই সরকারের বৈধতার ভিত্তি: নাহিদ ইসলাম
ছবির ক্যাপশন: সংগৃহীত

খুলনা প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানই বর্তমান সরকারের বৈধতার মূল ভিত্তি। তিনি বলেন, এই বৈধতা প্রতিষ্ঠিত হয়েছে ‘জুলাই সনদ আদেশ’-এর মাধ্যমে এবং কোনো নির্বাচিত সরকার যেন এই বাস্তবতাকে উপেক্ষা না করে।

সোমবার (৯ মার্চ) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক কমিটি।

নাহিদ ইসলাম বলেন, জাতীয় সংসদ যদি আবারও পুরনো সংবিধানের দোহাই দিয়ে সংস্কার কার্যক্রম থেকে সরে দাঁড়ায় বা শপথ গ্রহণের প্রশ্ন এড়িয়ে যায়, তাহলে দেশে শুধু রাজনৈতিক সংকটই তৈরি হবে না; বরং জুলাই গণ-অভ্যুত্থান, নির্বাচন এবং অন্তর্বর্তী সরকারের বৈধতাও প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।

তিনি আরও বলেন, এমন কোনো পদক্ষেপ জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া হাজারো মানুষের আত্মত্যাগ ও রক্তের সঙ্গে বেঈমানির শামিল হবে।

ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতি উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আজকের অনুষ্ঠানে যেভাবে বিভিন্ন দল ঐক্যের বার্তা দিয়েছে, সংসদেও একইভাবে ঐক্যবদ্ধ অবস্থান নিয়ে অন্তর্বর্তী সরকারের জারি করা সব অধ্যাদেশ বাস্তবায়ন করতে হবে। ‘জুলাই সনদ আদেশ’ কার্যকর করেই নতুন বাংলাদেশ গঠনের পথে এগিয়ে যেতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিয়া গোলাম পরওয়ার, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং এমপি হাসনাত আবদুল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪