| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আবারও বাড়ল স্বর্ণের দাম

reporter
  • আপডেট টাইম: মার্চ ১০, ২০২৬ ইং | ১২:০১:১৮:অপরাহ্ন  |  ৪৫০২৮২ বার পঠিত
আবারও বাড়ল স্বর্ণের দাম

রিপোর্টার্স২৪ ডেস্ক: টানা দুই দফা দাম কমার পর এবার দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের মূল্য। মঙ্গলবার (১০ মার্চ) সকাল থেকে ২২ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন নির্ধারিত দাম অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা।

বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের মূল্যের বৃদ্ধি বিবেচনা করে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন দামের তালিকা অনুযায়ী:

২২ ক্যারেট স্বর্ণ – ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা প্রতি ভরি

২১ ক্যারেট – ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা প্রতি ভরি

১৮ ক্যারেট – ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা প্রতি ভরি

সনাতন পদ্ধতির স্বর্ণ – ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা প্রতি ভরি

এর আগে সোমবার (৯ মার্চ) বাজুস দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা নির্ধারণ করেছিল।

চলতি বছরের মধ্যে দেশে স্বর্ণের দাম এখন পর্যন্ত ৩৯ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ২৫ বার দাম বৃদ্ধি ও ১৪ বার দাম কমানো হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪