| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে ১৬ স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৮, ২০২৬ ইং | ১১:৩৯:৫৬:পূর্বাহ্ন  |  ২৬৫ বার পঠিত
লক্ষ্মীপুরে ১৬ স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে মুখে মাস্ক পরে রাতের আঁধারে জেলার ১৬টি স্থানে মশাল মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত আট দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এসব মিছিল করা হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত জেলার চন্দ্রগঞ্জ, রায়পুর, কমলনগর, রামগতি ও রামগঞ্জসহ বিভিন্ন এলাকায় এসব মিছিল অনুষ্ঠিত হয়। পরে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

মিছিল থেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’ এবং ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

তবে সংশ্লিষ্ট এলাকাগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, জনবহুল এলাকা কিংবা লোকালয়ে এ ধরনের কোনো মিছিল দেখেননি স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, নেতাকর্মীরা মূলত নির্জন সড়ক ও জনমানবহীন স্থানে ঝটিকা মিছিল করে ভিডিও ধারণ করছেন। পরে সেসব ভিডিও ফেসবুকে প্রচার করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে নিষিদ্ধ ছাত্রলীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া জানান, আওয়ামী লীগের ঘোষিত আট দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ছাত্রলীগের ব্যানারে জেলার ১৬টি স্থানে মশাল মিছিলের আয়োজন করা হয়েছে। একই দাবিতে আরও কয়েকটি এলাকায় মিছিল করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, মিছিলগুলোর ভিডিও ফেসবুকে দেখেছেন তাঁরা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/রাফিদ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪