| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন সাংবাদিক দম্পতি

reporter
  • আপডেট টাইম: জুন ১১, ২০২৫ ইং | ১৬:৩১:১৩:অপরাহ্ন  |  ১৭২৭৪৭৬ বার পঠিত
চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি   পেলেন সাংবাদিক দম্পতি

সিনিয়র রিপোর্টার : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারা কমপ্লেক্স থেকে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রুপা দম্পতি।  বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় কারাগার থেকে বের হন তারা।

ঢাকা বিভাগের কারা-মহাপরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে রুপা আর কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে শাকিল মুক্তি পেয়েছেন । 

কারা কর্তৃপক্ষ সূত্র জানায়, সাংবাদিক ফারজানা রুপার মা মারা গেছেন। তার মায়ের মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে ফারজানা রুপা ও তার স্বামী শাকিল আহমেদকে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির সিদ্ধান্ত দেওয়া হয়। ময়মনসিংহে মাকে শেষবারের মতো দেখার জন্য তাদের মুক্তি দেওয়া হয়।

শাকিল আহমেদ বার্তাপ্রধান হিসেবে ও ফারজানা রুপা প্রধান প্রতিবেদক হিসেবে একাত্তর টেলিভিশনে কাজ করছিলেন। গত ৮ আগস্ট তাঁদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। ২১ আগস্ট তাদের ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর উত্তরায় ফজলুল করিম নামের একজনের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪