| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদুল ফিতরের ছুটিতেও সচল থাকবে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম

reporter
  • আপডেট টাইম: মার্চ ১০, ২০২৬ ইং | ১৪:৪১:২০:অপরাহ্ন  |  ৪৫০০০৭ বার পঠিত
ঈদুল ফিতরের ছুটিতেও সচল থাকবে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম

রিপোর্টার্স২৪ ডেস্ক: আসন্ন ঈদুল ফিতরের ছুটির মধ্যে দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন সীমিত আকারে খোলা থাকবে, ফলে সরকারি ছুটির দিনেও আমদানি-রপ্তানি কার্যক্রম সচল থাকবে। তবে ঈদের দিন পুরো কার্যক্রম বন্ধ থাকবে।

মঙ্গলবার (১০ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর নির্দেশনায় জানানো হয়, ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতে বাণিজ্যিক কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় স্বাক্ষর করেছেন কাস্টম নীতির দ্বিতীয় সচিব রেজাউল করিম।

এর আগে মার্চের শুরুতে পোশাক রপ্তানিকারক সংগঠন বিজিএমইএ সরকারের কাছে অনুরোধ জানিয়েছিল, ছুটির দিনগুলোতে চট্টগ্রাম কাস্টম হাউসসহ দেশের সব কাস্টম স্টেশন ও সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার মাধ্যমে রপ্তানি বাণিজ্যের গতি অব্যাহত রাখা এবং নির্ধারিত ‘লিড টাইম’ অনুযায়ী পণ্য বিদেশি ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া নিশ্চিত করতে।

প্রসঙ্গত, গত রোববার সরকার রোজার ঈদের ছুটি একদিন বাড়িয়ে ৭ দিন করার পরিপত্র জারি করেছে। চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪