| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রাম বন্দরে ৬ জাহাজ থেকে জ্বালানি খালাস, পথে আরও ৪টি

reporter
  • আপডেট টাইম: মার্চ ১১, ২০২৬ ইং | ১৩:৫২:০৪:অপরাহ্ন  |  ৪৪৬২৯৫ বার পঠিত
চট্টগ্রাম বন্দরে ৬ জাহাজ থেকে জ্বালানি খালাস, পথে আরও ৪টি
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: চিটাগং বন্দরে বহির্নোঙরে বর্তমানে ছয়টি জাহাজ থেকে জ্বালানি খালাস কার্যক্রম চলছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে এলপিজি, এলএনজি ও জ্বালানি তেলবাহী আরও চারটি জাহাজ দেশের পথে রয়েছে।

বুধবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের হারবার অ্যান্ড মেরিন সদস্য কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ।

তিনি বলেন, বহির্নোঙরে থাকা ছয়টি জাহাজ থেকে নিয়মিতভাবে জ্বালানি খালাস করা হচ্ছে, যাতে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা যায়।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের পথে থাকা চারটি জ্বালানিবাহী জাহাজের মধ্যে একটি বুধবারই বাংলাদেশের জলসীমায় প্রবেশ করার কথা রয়েছে। বাকি দুটি জাহাজ আগামী ১২ মার্চ এবং ১৪ মার্চ বন্দরের জলসীমায় পৌঁছাবে।

ব্রিফিংয়ে কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ বলেন, জ্বালানিবাহী জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং সুবিধা দেওয়া হচ্ছে, যাতে দ্রুত খালাস কার্যক্রম সম্পন্ন করা যায়।

এ ছাড়া বহির্নোঙরে অবস্থানরত মাদার ভেসেলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।


রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪