| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ডেপুটি স্পিকারের পদ নয়: জামায়াত

reporter
  • আপডেট টাইম: মার্চ ১১, ২০২৬ ইং | ১৪:২৯:৪৩:অপরাহ্ন  |  ৪৩৭৪০৪ বার পঠিত
জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ডেপুটি স্পিকারের পদ নয়: জামায়াত
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের পদ নিয়ে ক্ষমতাসীন দলের মৌখিক প্রস্তাব আপাতত গ্রহণ করছে না বিরোধী দল জামায়াতে ইসলামী। দলটি জানিয়েছে, জুলাই সনদ নিয়ে জাতীয় সংসদে আলোচনা শেষে এ বিষয়ে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় সংসদীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ তথ্য জানান।

তিনি বলেন, আমরা আপাতত সরকারের প্রস্তাব গ্রহণ করছি না। জুলাই সনদ নিয়ে আলোচনা শেষ হওয়ার পরই ডেপুটি স্পিকারের বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট করা হবে।

এর আগে গত ২ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান জানিয়ে এবং রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে ঐকমত্যের রাজনীতি এগিয়ে নিতে সরকার চায়। এ লক্ষ্যে প্রধান বিরোধী দলকে ডেপুটি স্পিকারের পদ দেওয়ার প্রস্তাব মৌখিকভাবে জানানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, জুলাই সনদ এবং গণভোট অনুযায়ী সংস্কার প্রস্তাব বাস্তবায়ন না হলে দল কেবল আনুষ্ঠানিকতা বা অলংকার হিসেবে ডেপুটি স্পিকারের পদ গ্রহণ করবে না। তিনি দেশের চলমান সংকট মোকাবিলায় সৎ ও দক্ষ জনশক্তি প্রয়োজন এবং জাতীয় ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪