নারায়ণগঞ্জ প্রতিনিধি: সাংবাদিকদের অধিকার রক্ষা ও মানবিক কল্যাণে গঠিত সংগঠন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি এবং হযরত ওয়ায়েজ করুনী (রা.) ফাউন্ডেশনের সহযোগিতায় ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়ার আবেদীন ভিলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক খবরের পাতার সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা।
প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুর রহমান মাসুম বলেন, “এই রোজার মাসে আল্লাহর এবাদতের মাসে প্রকৃত অর্থে মাঠপর্যায়ের সাংবাদিকদের কথা ভেবেছে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি। আসলে ব্যক্তিস্বার্থে অনেকেই ভাবেন, কিন্তু সমষ্টিগতভাবে সকল মাঠপর্যায়ের গণমাধ্যমকর্মীদের কথা কেউ ভাবে না।”
তিনি আরও বলেন, “মহাসাধক ওয়ায়েজ করুনী (রা.) ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগ আগামীতে আরও বৃহত্তরভাবে হবে, আমাদের সকলের সহযোগিতায়।”
অন্য বক্তারা বলেন, সাংবাদিকদের সুখ-দুঃখে পাশে থেকে ঈদ উপলক্ষে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি ও ওয়ায়েজ করুনী (রা.) ফাউন্ডেশনের যৌথ এই উদ্যোগ প্রশংসনীয়।
একটি সুন্দর ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ নগরী গড়ে তুলতে সকল ধরনের অনিয়ম ও সন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলেও মন্তব্য করেন তারা।
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম আরজু এবং সদস্য সচিব ও হযরত ওয়ায়েজ করুনী (রা.) ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ-এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য মো. শাহ আলম, এইচ এম সেকান্দর, কাজী আনিসুল হক হীরা, মো. শহিদুল ইসলাম টিটু, মো. আসলাম মিয়া, শাহিন আহমেদ, মনির হোসেন, শেখ জাকির হোসেন প্রমুখ।
রিপোর্টার্স২৪/এসএন