| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় নিখোঁজের এক মাস পর ধানখেতে মিলল বৃদ্ধের কঙ্কাল

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৬, ২০২৬ ইং | ২২:২৮:২০:অপরাহ্ন  |  ৮৫০ বার পঠিত
বগুড়ায় নিখোঁজের এক মাস পর ধানখেতে মিলল বৃদ্ধের কঙ্কাল

বগুড়া প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে নিখোঁজের এক মাস পর ধানখেত থেকে কজিবর রহমান (৭০) নামের এক বৃদ্ধের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মাজবাড়ী গ্রামের একটি ধানখেত থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

নিহত কজিবর রহমান উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। গত ১৭ অক্টোবর দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে মাজবাড়ী গ্রামের রহিম নামের এক ব্যক্তির ধানখেতে মানুষের কঙ্কাল পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান নিখোঁজ কজিবরের ছেলে পিন্টু মিয়া। কঙ্কালের পাশে পড়ে থাকা একটি লুঙ্গি ও ফুলহাতা শার্ট দেখে তিনি সেটি তাঁর বাবার বলে শনাক্ত করেন।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. ফ. ম. আছাদুজ্জামান বলেন, কজিবর রহমান মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত ১৭ অক্টোবর বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফেরেননি। এ ঘটনায় ২২ অক্টোবর তাঁর পুত্রবধূ রোজিনা আক্তার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে কজিবরের কাছে মুঠোফোন না থাকায় জিডির তদন্তে তেমন অগ্রগতি হয়নি।

ওসি আরও বলেন, উদ্ধার করা কঙ্কালটি রাসায়নিক পরীক্ষার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরীক্ষার পর কঙ্কালটির পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪