জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি :
জীবননগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগ বিভিন্ন প্রজাতির এক হাজার ফলের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (১১জুন) বিকেল ৪টার দিকে জীবননগর মুক্তমঞ্চে ফলের চারা বিতরণ করেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমির রুহুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন বলেন, চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামী ৫০ হাজার গাছের চারা বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে আজ জীবননগর উপজেলা ও পৌর জামায়াত এক হাজারটি গাছের চারা বিতরণ করবে। মূলত এই বিতরণ করার জন্যই আমি আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছি। আপনারা খেয়াল করে দেখেছেন, জামায়াতে ইসলামী তথাকথিত রাজনৈতিক প্রোগাম নিয়েই শুধু মাঠে থাকে না। মানুষের কীভাবে কল্যাণ হবে সেটা বিবেচনা করেই জামায়াত কর্মসূচি দেয়।
তিনি আরও বলেন, আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে গেছে। আষাঢ় মাসে বৃষ্টি নেই, শীতকালে শীত নেই, আবার গরমে প্রচণ্ড গরম। এই অবস্থায় এই পরিবেশকে বাসযোগ্য করার জন্য আমাদের প্রচুর পরিমাণ গাছ লাগানো উচিত। যদি আমরা গাছ বেশি বেশি লাগাই, নিজের আঙিনায় হোক, নিজের জমিতেই হোক, আবাসস্থলেই হোক, তাহলে পরবর্তী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ তৈরি করে যেতে পারব।
তিনি আরও বলেন, আমরা গাছ কাটব, এতে কোনো সমস্যা নাই, তবে একটি গাছ কাটলে আমি ১০টি গাছ লাগাবো। আমি পরবর্তী প্রজন্মের জন্য জেলাটি বসবাসযোগ্য করে তুলব। বাংলাদেশ জামায়াতে ইসলামী এই নীতিকে সামনে নিয়ে, এই পরিবেশটাকে রক্ষা করার জন্য, আজকে গাছের চারা বিতরণ করছে।
চারা বিতরণকালে উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমান, উপজেলার সেক্রেটারি সাখাওয়াত হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক, উপজেলা যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন, উপজেলা যুব সেক্রেটারি জাহিদুল ইসলাম, পৌর সভাপতি আরিফ হোসেন, জামায়াত নেতা হাফেজ হাসানুজ্জামান প্রমুখ।
এছাড়া পাওয়া একই দিন দুপুর তিনটার দিকে জীবননগর কাঁচাবাজারে অগ্নকিান্ডে ক্ষতগ্রিস্ত ৪ ব্যবসায়ীদরে মাঝে জামায়াতে ইসলামীর আর্থিক সহায়তা প্রদান করেন জেলা আমীর রুহুল আমিন।
.
রিপোর্টার্স২৪/এস