| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আংশিক নয়, জুলাই সনদের পুরো প্যাকেজ চাই : শফিকুর রহমান

reporter
  • আপডেট টাইম: মার্চ ১১, ২০২৬ ইং | ১৬:১৫:০৯:অপরাহ্ন  |  ৪৩৭০৩৭ বার পঠিত
আংশিক নয়, জুলাই সনদের পুরো প্যাকেজ চাই : শফিকুর রহমান

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাই প্রস্তাবের আংশিক নয়, সম্পূর্ণ বাস্তবায়ন চায় বলে জানিয়েছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আমরা জুলাই সনদের পুরো প্যাকেজ চাই। সেই অনুযায়ী বিরোধী দলের যে প্রাপ্য, সেটুকুই গ্রহণ করব।

বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের নবম তলায় বিরোধীদলীয় সভাকক্ষে অনুষ্ঠিত বিরোধীদলীয় সংসদীয় দলের সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ডা. শফিকুর রহমান।

এ সময় তিনি সরকারকে জুলাই আন্দোলনের প্রতি সম্মান জানিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের আহ্বান জানান।

সংসদে বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, তারা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করতে চান। সরকার ভুল করলে পরামর্শ দেবেন এবং প্রয়োজন হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ করবেন বলেও জানান তিনি।

এদিকে আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সরকারি দলের পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয়েছে। এ বিষয়ে বিরোধী দলের অবস্থান জানতে চাইলে ডা. শফিকুর রহমান বলেন, আমাদের অবস্থান সময়মতো জাতি দেখতে পাবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪