| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা ব্যক্তি নিহত

reporter
  • আপডেট টাইম: মার্চ ১১, ২০২৬ ইং | ১৪:১৯:২৬:অপরাহ্ন  |  ১২৫৭৯০৪ বার পঠিত
জামালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা ব্যক্তি নিহত

জামালপুর প্রতিনিধি: জামালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা ব্যক্তি নিহত হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা আনুমানিক সাড়ে তিনটার দিকে জামালপুর রেলওয়ে থানাধীন মেলান্দহ ঝিনাইব্রীজ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৩৫ বছর বয়সী ওই অজ্ঞাতনামা ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। এই পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪