| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছুটির দিনে জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা

reporter
  • আপডেট টাইম: মার্চ ১২, ২০২৬ ইং | ১২:০৮:৫৯:অপরাহ্ন  |  ৪৪৩৮৮৬ বার পঠিত
ছুটির দিনে জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের জ্বালানি সংকট মোকাবিলা এবং জনস্বার্থে তেলের সরবরাহ স্বাভাবিক রাখার জন্য এখন থেকে সরকারি ছুটির দিনগুলোতেও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) প্রধান স্থাপনা ও ডিপো খোলা থাকবে। এই স্থাপনাগুলো থেকে নিয়মিতভাবে জ্বালানি তেল সরবরাহ করা হবে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সরকারি ছুটির দিন—শুক্রবার ও শনিবার—বিপিসির অধীনস্থ বিপণন কোম্পানিসমূহের প্রধান স্থাপনা ও ডিপো খোলা রাখা হবে এবং জনগণের চাহিদা অনুযায়ী জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, বিদেশ থেকে আমদানি কার্যক্রম ও তেলের পার্সেল নিয়মিতভাবে দেশে পৌঁছে এবং ডিলারদের চাহিদা পূরণের জন্য প্রধান স্থাপনা থেকে সারাদেশের ডিপোতে রেল ওয়াগন ও ট্যাংকারের মাধ্যমে তেল প্রেরণ করা হচ্ছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ও বিপিসির নির্দেশনা অনুযায়ী, সরকারি ছুটির দিনেও তেলের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে এই ব্যবস্থা অব্যাহত থাকবে, যাতে জনগণের চাহিদা পূরণে কোনো অসুবিধা না হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪