| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডেপুটি স্পিকার পদ নেয়নি জামায়াত

reporter
  • আপডেট টাইম: মার্চ ১২, ২০২৬ ইং | ১৩:১৯:১০:অপরাহ্ন  |  ৪৩৪৬৬৯ বার পঠিত
ডেপুটি স্পিকার পদ নেয়নি জামায়াত

রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ডেপুটি স্পিকার পদটি শেষ পর্যন্ত সরকারদলীয় সংসদ সদস্য থেকেই নির্বাচিত হয়েছে, কারণ বিরোধী দল জামায়াত থেকে কারও নাম প্রস্তাব করা হয়নি।

বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদ ভবনে স্পিকার নির্বাচিত হন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। এরপর ডেপুটি স্পিকার নির্বাচিত হন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর সংসদ অধিবেশন ৩০ মিনিটের জন্য স্থগিত ঘোষণা করেন সংসদ সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন।

এর আগে সরকার জামায়াতকে আহ্বান জানিয়েছিল, ডেপুটি স্পিকার পদটি নিতে। তবে জামায়াত জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত পদটি গ্রহণ করতে চাননি।

বুধবার জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, জুলাই সনদে বলা আছে যে একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবেন। আমরা খণ্ডিতভাবে এটা চাচ্ছি না, আমরা চাই প্যাকেজ, আমরা চাই পিস মিল সব বাস্তবায়িত হওয়ার পর আমরা আমাদের ন্যায্য দায়িত্ব পালন করব।

ফলে প্রথম অধিবেশনে ডেপুটি স্পিকার পদ সরকারদলের প্রতিনিধি থেকে পূর্ণ হলো।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪