| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না: এটিএম আজহারুল

reporter
  • আপডেট টাইম: মার্চ ১২, ২০২৬ ইং | ১৫:১৪:২০:অপরাহ্ন  |  ৪৩৪৪৮৮ বার পঠিত
জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না: এটিএম আজহারুল

রিপোর্টার্স২৪ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়া জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম বলেছেন, জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না।

বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এ মন্তব্য করেন তিনি। একই অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়।

শোকপ্রস্তাবের ওপর বক্তব্য দিতে গিয়ে এটিএম আজহারুল বলেন, আমরা যারা কারাগারে ছিলাম, তারা কউ জুলাই-কে অস্বীকার করতে পারবে না। জামায়াতের দায়িত্ব পালনের সময়ে খালেদা জিয়ার সঙ্গে নানা আন্দোলন ও সংগ্রাম করেছি। তিনি দেশের প্রতি সবসময় আপসহীন ছিলেন এবং দেশের সব বিষয়ে অটল ছিলেন।

তিনি আরও উল্লেখ করেন, আমাদের সঙ্গে আন্দোলন করা অনেকেই আজ সংসদে নেই। সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামী-কে মিথ্যা মামলায় হত্যা করা হয়েছে। আমাকেও মিথ্যা মামলায় ফাঁসির হুকুম দেওয়া হয়েছিল। সাবেক সংসদ সদস্য দেলাওয়ার হোসাইন সাঈদীকে ভুল চিকিৎসায় মৃত্যুবরণ করতে হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪