| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সৌদি বাদশাহর উপহারের খেজুর পেল রাজবাড়ীর মাদ্রাসা ও এতিমখানা

reporter
  • আপডেট টাইম: মার্চ ১২, ২০২৬ ইং | ১৫:২৮:২৩:অপরাহ্ন  |  ১২৫৪৮৭৭ বার পঠিত
সৌদি বাদশাহর উপহারের খেজুর পেল রাজবাড়ীর মাদ্রাসা ও এতিমখানা

রাজবাড়ী প্রতিনিধি: "King Salman Humanitarian Aid and Relief Center" কর্তৃক উপহার হিসেবে প্রাপ্ত খেজুর রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিং এবং অসহায় দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে পাংশা উপজেলায় বরাদ্দকৃত এসব খেজুর উপজেলার ৮৪টি মাদ্রাসা ও এতিমখানা সহ অসহায় দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে খেজুর তুলে দেওয়া হয়।

জানা যায়, রাজবাড়ী জেলার জন্য মোট ১১০ কার্টুন খেজুর বরাদ্দ দেওয়া হয়। প্রতিটি কার্টুনে ৮ কেজি করে মোট ৮৮০ কেজি খেজুর ছিল। এর মধ্যে পাংশা উপজেলার জন্য বরাদ্দ দেওয়া হয় ২৬ কার্টুন খেজুর, যার মোট পরিমাণ ২০৮ কেজি।

খেজুর বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসলাম হোসেন এবং পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান প্রমূখ।

জানা গেছে, "King Salman Humanitarian Aid and Relief Center" কর্তৃক উপহার হিসেবে প্রাপ্ত এসব খেজুর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে দেশে আনা হয়। পরে জেলা প্রশাসনের মাধ্যমে তা উপজেলা ভিত্তিকভাবে বরাদ্দ দেওয়া হয় এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও অসহায় মানুষের মাঝে তা বিতরণ করা হয়।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪