| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অসুস্থ মির্জা আব্বাসকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর স্ট্যাটাস

reporter
  • আপডেট টাইম: মার্চ ১২, ২০২৬ ইং | ২২:৪৪:২৯:অপরাহ্ন  |  ৪৩৩৪৯৬ বার পঠিত
অসুস্থ মির্জা আব্বাসকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর স্ট্যাটাস

স্টাফ রিপোর্টার: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এই অবস্থায় তার সুস্থতা কামনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ৭টা ৫১ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি। যা ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, ‘মির্জা আব্বাসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।’

এদিকে, ওই পোস্ট দেওয়ার পর (এ রিপোর্ট লেখা পর্যন্ত) ইতোমধ্যে প্রায় দেড় লাখ লোক প্রতিক্রিয়া জানিয়েছেন। এ ছাড়া ১২ হাজার লোক কমেন্টস ও প্রায় ৩ হাজার লোক তা শেয়ার করেছেন।

এর আগে বুধবার (১১ মার্চ) ইফতারে পানি পান করার সময়ই হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪