| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৩, ২০২৬ ইং | ১০:৫৬:৩৫:পূর্বাহ্ন  |  ৪২৭৬১৮ বার পঠিত
উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

রিপোর্টার্স২৪ ডেস্ক: উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস–কে আজ সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। চিকিৎসকদের পরামর্শে শুক্রবার (১৩ মার্চ) এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে বিদেশে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল এ চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।

মির্জা আব্বাসকে দেখতে যাওয়ার সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

দলের নেতারা জানান, উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলবে।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪