| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অস্ত্রোপচারের পর আইসিইউতে মির্জা আব্বাস,স্থগিত সিঙ্গাপুর যাত্রা

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৩, ২০২৬ ইং | ১৭:১২:২৬:অপরাহ্ন  |  ৪২৪১৬৯ বার পঠিত
অস্ত্রোপচারের পর আইসিইউতে মির্জা আব্বাস,স্থগিত সিঙ্গাপুর যাত্রা
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ডেস্ক: উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে। তার শারীরিক অবস্থা এই মুহূর্তে দেশের বাইরে নেওয়ার মতো না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বলেন, আপাতত তাকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না। তার পরিবার দেশের চিকিৎসার প্রতি আস্থাশীল। তবে পরবর্তীতে মেডিকেল বোর্ড প্রয়োজন মনে করলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে।

তিনি আরও জানান, শুক্রবার তার চিকিৎসার বিষয়ে একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বৈঠক করে এবং সবকিছু পর্যালোচনা করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। পরিবারের সদস্যদের সম্মতি নেওয়ার পর তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

এর আগে জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় মেডিকেল বোর্ডের সদস্যরা তার চিকিৎসার সর্বশেষ অবস্থা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

ডা. রফিকুল ইসলাম বলেন, মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনায় তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। 


গত বুধবার ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।


রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪