| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধানমন্ডির তাকওয়া মসজিদে কোরবানির পশুর চামড়া রেকর্ড দামে বিক্রি

reporter
  • আপডেট টাইম: জুন ১২, ২০২৫ ইং | ০৭:৪৮:৫৪:পূর্বাহ্ন  |  ১৭০৪৪২৫ বার পঠিত
ধানমন্ডির তাকওয়া মসজিদে কোরবানির পশুর চামড়া রেকর্ড দামে বিক্রি
ছবির ক্যাপশন: ধানমন্ডির তাকওয়া মসজিদে কোরবানির পশুর চামড়া রেকর্ড দামে বিক্রি

রিপোর্টার্স২৪
এ বছরের ধানমন্ডির ঐতিহ্যবাহী তাকওয়া মসজিদের সংগ্রহ করা কোরবানির পশুর চামড়া স্থানীয় টেন্ডারে রেকর্ড দামে বিক্রি হয়েছে। গরুর চামড়া প্রতিটি ১৩৭২ টাকায় বিক্রি হয়।
তাকওয়া মসজিদ সোসাইটির আয়োজনে এই টেন্ডারে মোট ৮৫৩টি চামড়া বিক্রি হয়। এই টাকা মসজিদের যাকাত ফান্ডে জমা হবে, যা এতিম ও দুঃস্থ মানুষের জন্য ব্যয় করা হবে বলে জানা গেছে।
বুধবার (১১ জুন) বিকেলে তাকওয়া মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত টেন্ডারে অংশ নেয় স্থানীয় পাঁচটি চামড়া ক্রেতা প্রতিষ্ঠান। সর্বোচ্চ দামে চামড়া কেনে ইমেক্স লেদার লিমিটেড।
এ বছর সরকার ঢাকায় প্রতিটি চামড়ার দাম নির্ধারণ করে ১৩৫০ টাকা। টেন্ডারে বিক্রি করে পাওয়া দাম সরকার নির্ধারিত দামের চেয়ে ২২ টাকা বেশি।
তাকওয়া মসজিদ সোসাইটির অ্যাসিট্যান্ট সেক্রেটারি হাসান সহিদ সিদ্দিকী বলেন, চামড়ার দাম বৃদ্ধি আমাদের জন্য আশীর্বাদস্বরূপ। এই অর্থ মসজিদের অবকাঠামো উন্নয়নে ব্যবহার করা হবে। মসজিদের আয় বাড়লে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে আরও বেশি বিনিয়োগ করা সম্ভব হবে।
তিনি বলেন, যেভাবে তাকওয়া মসজিদ সোসাইটি এবারে কোরবানির চামড়া সংগ্রহ এবং সংরক্ষণ করেছে এটা অন্য মাদরাসা ও মসজিদগুলো আগামীতে অনুসরণ করতে পারে। যদি কেউ প্রয়োজন মনে করে, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা আগামীতে তাদের সাহায্য-সহযোগিতা করব ইনশাআল্লাহ।
রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪