| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এক ঘুষিতেই অটোরিকশা চালকের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৩, ২০২৬ ইং | ১৫:৪৩:৪৩:অপরাহ্ন  |  ১২২১৭২৪ বার পঠিত
এক ঘুষিতেই অটোরিকশা চালকের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে কলা গাছের পাতা কাটাকে কেন্দ্র করে আবুল বাশারের (৪৫) এক ঘুষিতে বিল্লাল হোসেন (৫০) নামে সিএনজি চালিত অটোরিকশা চালকের মৃত্যু ঘটেছে।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুর গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি পালিয়ে গেছে। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

নিহত বিল্লাল হোসেন উপজেলার ইছাপুর গ্রামের আলমগীর ভেন্ডার বাড়ির মৃত সোনা মিয়ার ছেলে। তিনি পেশায় সিএনজি চালিত অটোরিকশা চালক ছিলেন এবং মৃত্যুকালে দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, বিল্লাল হোসেন ও আবুল বাশার প্রতিবেশি এবং জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। বৃহস্পতিবার এসব বিষয় নিয়ে আবুল বাশার থানায় অভিযোগ করেন। শুক্রবার বিকেলে ইছাপুর গ্রামের রমজান আলী লিটনের দোকানের সামনে উভয়ের মধ্যে কথাকাটাকাটির সময় আবুল বাশার হঠাৎ করে বিল্লাল হোসেনকে ঘাড়ে ঘুষি দেন। এতে ঘটনাস্থলেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলেই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

ফরিদগঞ্জ থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তিনি বলেন, কলা গাছের পাতা কাটাকে কেন্দ্র করে আবুল বাশার বিল্লাল হোসেনকে ঘুষি মারেন, যা মৃত্যুর কারণ হয়েছে। অভিযুক্তকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪