| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতীয় সংসদে রাজাকারদের নামে শোকপ্রস্তাব: ৪১ নাগরিকের প্রত্যাহারের দাবি

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৩, ২০২৬ ইং | ২২:৪৮:৪৭:অপরাহ্ন  |  ৪১৯২৭৩ বার পঠিত
জাতীয় সংসদে রাজাকারদের নামে শোকপ্রস্তাব: ৪১ নাগরিকের প্রত্যাহারের দাবি
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: একাত্তরে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত যুদ্ধাপরাধীদের নামে জাতীয় সংসদে শোকপ্রস্তাব গ্রহণের প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), সমাজতান্ত্রিক দল (বাসদ) এবং উদীচী শিল্পীগোষ্ঠী এই পদক্ষেপকে মুক্তিযুদ্ধের শহীদ ও নির্যাতিত নারীদের প্রতি চরম অবমাননা হিসেবে আখ্যায়িত করেছে।

সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ক্বাফী রতন বলেন, একাত্তরে গণহত্যা, গণধর্ষণ ও যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত জামায়াতে ইসলামী ও তাদের উত্তরাধিকারী ব্যক্তিবর্গের নামে শোকপ্রস্তাব গ্রহণ করায় জাতীয় সংসদে যে ধৃষ্টতা দেখানো হয়েছে, তা ক্ষমার অযোগ্য। দেশের মানুষ এটি কখনোই ভুলবে না।

বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যুদ্ধাপরাধীদের নামে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়েছে। আমরা দাবি করছি, সংশ্লিষ্টদের নাম প্রত্যাহার করতে হবে। এটি মুক্তিযুদ্ধের চেতনা ও মানুষের দীর্ঘ লড়াইকে পদদলিত করার একটি কলঙ্কময় নজির।

উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি মাহমুদ সেলিম ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, জাতীয় সংসদে দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের নাম শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত করা শুধু ইতিহাস কলঙ্কিত করা নয়, বরং মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি চরম অবমাননা। জাতীয় সংগীতের প্রতি অবমাননাকর আচরণও কখনো গ্রহণযোগ্য নয়। এটি দেশের সাংবিধানিক মূল্যবোধ এবং জাতির মর্যাদাকে ক্ষুণ্ন করে।

এছাড়া, ৪১ জন কবি, লেখক, সাংবাদিক, গবেষক ও উন্নয়নকর্মী একটি যৌথ বিবৃতিতে শোকপ্রস্তাবের অংশ জাতীয় সংসদের কার্যবিবরণী থেকে অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানান। তারা সতর্কবার্তা দিয়েছেন, ভবিষ্যতে সংসদ বা অন্য কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এই ধরনের বিতর্কিত পদক্ষেপ পুনরায় যেন না নেওয়া হয়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪