| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজপথে নামার হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৪, ২০২৬ ইং | ১৫:৩০:৩৪:অপরাহ্ন  |  ৪০৯৮৪০ বার পঠিত
রাজপথে নামার হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

রিপোর্টার্স২৪ ডেস্ক: আগামীকাল রোববার মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে ১১ দল। একই সঙ্গে বিএনপি সরকার ক্ষমা পাবে না বলেও মন্তব্য করেন ১১ দলীয় জোটের মুখপাত্র হামিদুর রহমান আযাদ।

শনিবার (১৪ মার্চ) মগবাজারে ১১ দলীয় লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এ হুঁশিয়ারি দেন তিনি।

হামিদুর রহমান আযাদ বলেন, রোববার সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলনে নামবে ১১ দল।

তিনি আরো বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অনীহা, অনিচ্ছা স্পষ্ট। জাতীয় সংসদে রাষ্ট্রপতিকে ভাষণ দিতে দিয়ে সংসদকে কলুষিত করেছে বিএনপি। এ ছাড়া সিটি করপোরেশন প্রশাসক বসিয়ে আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার পাঁয়তারা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

আযাদ বলেন, জনগণ আশা করেছিল সুষ্ঠু অবাধ নির্বাচন হবে। কিন্তু জনগণের ভোটাধিকারের প্রতিফলন হয়নি। জনআকাঙ্ক্ষার নির্বাচন হয়নি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪