| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রোববার সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৪, ২০২৬ ইং | ২১:২৯:৪৩:অপরাহ্ন  |  ৪০৬৩৮৫ বার পঠিত
রোববার সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
ছবির ক্যাপশন: উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়বেন বিএনপির এই নেতা

স্টাফ করেসপন্ডেন্ট: উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আগামীকাল রোববার (১৫ মার্চ) সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। বেলা ১১টার দিকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে রাজধানী ঢাকা থেকে সিঙ্গাপুরে নেওয়ার কথা রয়েছে।শনিবার (১৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল।

তিনি জানান, মির্জা আব্বাসের সঙ্গে তার সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং জ্যেষ্ঠ সন্তান মির্জা ইয়াসির আব্বাস সিঙ্গাপুরে যাবেন।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন এই বর্ষীয়ান নেতার মস্তিষ্কে গত শুক্রবার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচারের পর থেকে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

শনিবার সকালে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানিয়েছেন, সিটি স্ক্যানের প্রতিবেদন ইতিবাচক এসেছে।তবে চিকিৎসকদের পরামর্শে অধিকতর উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিবার।

এর আগে গত বৃহস্পতিবার ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার দুই দফায় তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।অস্ত্রোপচারের পর তাকে ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এদিকে বিএনপির শীর্ষ নেতার শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার তিনি হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা হাসপাতালে গিয়ে তার চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪